Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা: ২৬ জনকে ইয়েস কার্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গুলি, থানায় মামলা

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বিজয় পাড়ার একটি বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে, না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা মধ্যরাতে ওই বাড়িতে একাধিক গুলি ছোঁড়ার ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারো পৌর সদরের বাদ্ধকর পাড়ার এক বাড়িতে ঢুকে মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবক ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ওই চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। ছোঁড়াকৃত গুলি দুটি ঘরে থাকা টিভিতে পড়ায় কোন মানুষ আঘাত প্রাপ্ত হননি। ঘরের লোকজনের আত্মচিৎকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ১৫ লাখ টাকা নিতে আবারো আসবে বলে বাড়ির মালিককে হুমকি দিয়ে গেছে ওই সন্ত্রাসীরা।

এ ঘটনার পর ওই বাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বাড়ির মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নবীনগর বাজারের ‘মার্সেল এক্সক্লুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের বাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা যায়, গত ৯ মে রফিকুল ইসলামের মুঠোফোনে নিজেকে ‘ছোটন’ পরিচয় দিয়ে একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে বলছি উল্লেখ করে বলেন, নবীনগরের একাধিক বড় বড় আলোচিত সন্ত্রাসী ঘটনা আমিই ঘটিয়েছি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অর্থ সংকটে পড়ায় এখন আমার ১৫ লাখ টাকা লাগবে। আমার (ছোটন) দুই ক্যাডার আসলে তাদের কাছে যেন টাকাটা দিয়ে দিবা।

ঠিক এর তিনদিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় মুখে মাস্ক পরা দুই যুবক এসে রফিকুলকে বলে, ‘ছোটন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ১৫ লাখ টাকা জলদি দিয়ে দেন। এসময় রফিকুল ইসলামের কাছে এত টাকা নেই বলতেই দুই যুবক কোমড় থেকে পিস্তল বের করে রফিকুল ইসলামের কপালে তাক করে, এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে, দুই অস্ত্রধারী যুবক তৎক্ষণাত দুটি গুলি করে যা ঘরে থাকা টিভিতে গিয়ে লাগে। এরপর তারা পালিয়ে যায়।

নবীনগর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গুলি করে যাওয়ার সময় তাদের ১৫ লাখ টাকা নিতে আবারও আসবেন বলে হুমকি দিয়ে গেছে। আর এসব বিষয় আমি যদি থানা পুলিশকে জানাই, তাহলে আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীণতায় আছি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, ঘটনাটি শুনে আমি ও আমার সার্কেল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে নবীনগর একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু ও স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনায় আক্রান্ত

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগরঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের একই পরিবারের আড়াই বছরের শিশু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যসহকর্মীসহ মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার (৪ মে) আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন।

এ নিয়ে নবীনগরে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন। তবে এর মধ্যে আলমনগর গ্রামের মজনু মিয়াসহ ডেন্টাল সার্জন আবদুল্লাহ আল বারী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্তরা হচ্ছেন- নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী জুনায়েদ (৩৪),জাফরপুর গ্রামের শিশু আশরাফুল, বসু মিয়া (৩৪), রাবেয়া খাতুন (৬০), তামান্না (১৩), পিয়াস (১১), ফরিদা পারভীন (২৬), হোসেন (৭), সালমা (২৫), নূরে আলম (২২), সাইফুল (১০)।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আক্রান্ত ১১জনের মধ্যে স্বাস্থ্যকর্মী জুনায়েদকে নবীনগর হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হবে এবং বাকি ১০ জনের বিষয়ে জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

তিনি আরো জানান, করোনায় আক্রান্ত ডেন্টাল সার্জন ডাঃ আবদুল্লাহ আল বারীর ২য় ও ৩য় ধাপের রিপোর্ট নেগেটিভ আসায় এবং শারিরীকভাবে তিনি সুস্থ্যতা বোধ করায় নবীনগর হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে বাড়িতে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর ও বাছিতপুর (দুগাচ্চা) গ্রাম দুটি লকডাউনসহ প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা: ২৬ জনকে ইয়েস কার্ড

 

জাহাঙ্গীর আলম ইমরুল ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে “পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২০” এর অডিশন।

শনিবার দিনব্যাপী জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে শিবপুর, বিদ্যাকূট ও নাটঘর এই তিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা অনুর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের ৪র্থ বাছাই পর্বে অংশ নেয়া ১১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ২৬ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।

শনিবার সকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ১০ টা থেকে ক্ষুদে প্রতিযোগিদের পবিত্র কোরআন থেকে তিলাওয়াতে মুখরিত হয়ে উঠে। বিজ্ঞ বিচারকগন প্রতিযোগিদের তেলাওয়াতে শুনে ২য় রাউন্ডের জন্য ২৬জনকে ইয়েস কার্ড প্রদান করে।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক ছিলেন মো. রিফাতুল হক, সমন্বয়ক সিটিভির সিইও রবিন সাইফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক সিফাতুল হক শিবলী, দৈনিক সময়ের আলোর ব্যুরো প্রধান, মাছরাঙা টিভি ও রাইজিং বিডি’র কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউছার, কৃষকলীগের আহবায়ক রানা শামীম রতন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, সাউথ ইস্ট ব্যাংকের অফিসার মো. সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক মো. মাহমুদুর রহমান, সাংবাদিক হেদায়েতুল্লাহ ও খাইরুল আনাম প্রমুখ।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর এস আর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, বটতলা মাহমুদিয়া আরাবিয়া কওমিয়া মাদরাসার মোহতামীম হাফেজ মাওলানা আখতার হোসাইন মাহমুদী, বগডহর কওমিয়া সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ আমিনুল ইসলাম। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার সিটিভি।