Tag Archives: ভারতীয় নাগরিক

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি ১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি’র এই সাফল্য মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাত ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২১), তিনি ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এই যুবককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইসরাইল থেকে দেশে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক

ইসরাইল থেকে দেশে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল থেকে একটি চার্টার্ড প্লেনে করে ২০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।

শুক্রবার সকালে তারা নয়াদিল্লিতে অবতরণ করেন বলে জানা যায়।

সম্প্রতি হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মাঝে দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নয়াদিল্লি ‘অপারেশন অজয়’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল-ফেরত নাগরিকদের স্বাগত জানান। তাদের ফিরে আসা নিয়ে এক্সে বার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

উচ্চশিক্ষা নিতে ইসরাইলে গিয়েছিলেন শুভাম কুমার। তিনি জানান, ‘আমরা দেশের (ভারতের) কাছে কৃতজ্ঞ। বেশিরভাগ শিক্ষার্থী আতংকের মাঝে দিন কাটাচ্ছিলেন। আমরা ভারতের দূতাবাসের কাছ থেকে বার্তা পাই, যা আমাদের মনোবল বাড়ায়। আমাদের মনে হয়, দূতাবাস আমাদের পাশেই আছে, যা স্বস্তিদায়ক।’

ধারণা করা হয়, ইসরাইলে ১৮ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। পশ্চিমতীরে প্রায় ১২ জন ও গাজায় ৩-৪ জন ভারতীয় অবস্থান করছেন বলেও জানা যায়।