Tag Archives: রয়েছে

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনও রয়েছে বলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।”

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?”

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।”

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী কিশোরীকে মারধর

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সিরাজ মিয়া (৪৪) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার সকাল আটটার দিকে উপজলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিরাজ মিয়া উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর গ্রামের উত্তর পশ্চিমপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি আহত প্রতিবন্ধী সিরাজ মিয়া জানান, সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের ব্রিকস ফিল্ড তার বড়ভাই সাধনের ৮ শতাংশ জায়গা রয়েছে। এ জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত মৃত আব্দুল হাইয়ের ছেলে মন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ জায়গাটি জোরপূর্বক ভাবে মন মিয়া দখল করে রেখেছে। মন মিয়ার বিরুদ্ধে তার বড়ভাই সাধনে একটা মামলা করেছে। এসব বিষয় নিয়ে মন মিয়ার সাথে প্রায় ঝগড়া হতো তার। আজকে সিরাজ মিয়া বাড়ি থেকে আশুগঞ্জ যাওয়ার পথে মন মিয়া, সোহাগ, হারিজ মিয়াসহ ৭-৮ জন তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, এক প্রতিবন্ধীকে মারধরের কথা শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবো।