কুমিল্লা মহানগর মহিলা আ’লীগের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৩ শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাইফুন নাহার মিতা সিকদার ও সাধারণ সম্পাদক আইরিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রবিবার বাদ আছর মর্ডাণ কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা’র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সিকদার।
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এর উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য-অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে কোভিড-১৯ ও ডেঙ্গু মহামারী প্রতিরোধ সম্পর্কে করণীয় শীর্ষক কর্মশালা’য় সভাপতির বক্তব্য রাখেন ডা. মোঃ নিয়াতুজ্জামান। à
