Tag Archives: ১৫ অক্টোবর

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১২৫০ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

আটককৃত মাদক কারবারি কহিনুর বেগম (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন গোমতী নদীর চর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এইচএসসির ফল প্রকাশ

এইচএসসির ফল প্রকাশ আগামী ১৫ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ আগামী ১৫ অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফলাফল তৈরির কাজ প্রায় শেষের পথে। আমরা ফল প্রকাশের জন্য কয়েকটি তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে ১৫ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। ফলে ওইদিনই ফল প্রকাশ করা হবে।

এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা বাতিল হওয়ার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যেখানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথমে রুটিন অনুযায়ী ৮ দিনের পরীক্ষা শেষে কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে সরকার তিন দফায় পরীক্ষা স্থগিত করে।

সূচি অনুযায়ী মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয়ে এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। কারও পাঁচটি, আবার কারও ছয়টি বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। এই বিষয়ে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।