বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সমাবেশের ডাক দেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশের বিস্তারিত:

স্থান: শাহবাগ

সময়: ২২শে মার্চ, বিকাল সাড়ে ৩টা

আয়োজক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর