,

এ নির্বাচন কমিশন হাসিনার, জনগণের নয় : রিজভী

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে  বলেন, নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।

বুধবার (১৯ জুলাই) কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সিইসিকে উদ্দেশে করে রিজভী বলেন, আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি ‘রকিব মার্কা’ নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোস্তাক মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হুদা প্রমূখ উপস্থিত ছিলেন।