,

কবিতা – মায়ের মুখে

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2018
news-image

নয়ন কান্তি দে ঃ

বাংলা মায়ের সন্তান মোরা
এনেছি অনেক বিজয়।
সঠিক জ্ঞান শিখে আমরা
পৃথিবী করবো জয়।

থাকবো না আর পিছু
চলবো এখন তালমিলে
স্বাধীন দেশের ছেলে আমরা
বাঁচবো মাথা তুলে।

জ্ঞানে আছে অনেক শক্তি
সঠিক ব্যবহার করলে
দুনিয়ার কাছে হবে প্রকাশ
যোদ্ধাদের কথা ভাবলে।

দিয়ে ছিল আমার মত
অনেক তরুণ রক্ত
শিক্ষা নিয়ে দেখাতে হবে
আমরা মায়ের ভক্ত।

পেয়েছি শিক্ষা মায়ের মুখে
প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে
এর থেকে বড় শিক্ষা
অর্পণকে করবে।

– লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ