,

কুবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সম্মেলন রবিবার

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2017
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। সম্মেলন সফল করতে সকল ধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানায় হল শাখা ছাত্রলীগ।
এরই মধ্যে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে কারা নতুন দায়িত্বে আসছেন তা এখনো জানা যায়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ইতিহাসে এটাই কোন হলের প্রথম সম্মেলন।
চলতি মাসের শুরু থেকেই হল ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নেয় শাখা ছাত্রলীগ। এরপর থেকেই নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ। একই সঙ্গে কর্মতৎপর হয়ে ওঠে হল শাখার নেতাকর্মীরা। এখন সবার মুখেই আলোচনার বিষয় সম্মেলন আর নতুন নেতৃত্ব।
উল্লেখ্য, গত ২৬ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করার প্রয়াসের অংশ হিসেবে বঙ্গবন্ধু হলের সম্মেলন আহ্বান করে।
সম্মেলন সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমরা যোগ্য ও ত্যাগীদের দায়িত্বে এনে এই শাখাকে আরও গতিশীল করতে চাই।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ বলেন, ‘যারা দলের দূর্দিনেও ছাত্রলীগের পাশে ছিলেন তারাই নেতৃত্বে আসবেন।’