,

কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০১৯ উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা জেলা পুলিশ।

বুধবার দিনগত রাত রাত ১২ টার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশ পুষ্প অর্পণ করেন।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত)শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া,ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন  উপস্থিত ছিলেন।