,

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকা থেকে এক ব্যবসায়ী নিখোঁজ

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইর্স্টাণ প্লাজার সামনে থেকে মোঃ আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ জুন) বিকেল ৩ টা থেকে তিনি নিঁেখাজ রয়েছেন।
নিখোঁজ ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন বি বাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি গ্রামের হাজী মোসলেম মিয়ার ছেলে।
ওই ব্যবসায়ীর পরিবার জানায়, বুধবার ব্যবসার কাজে বাসা থেকে দেড় লক্ষ টাকা নিয়ে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরেন নি। বৃহস্পতিবার (২২ জুন) রাত পৌণে ১২ টায় এ সংবাদ লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি কুটি থেকে ব্যবসায়িক কাজে তার শহরে এসেছিলেন। তার এক আতœীয় নগরীর রেইসকোর্স এলাকায় বসবাস করেন।
কুমিল্লা ইস্টার্ন প্লাজার সামনে দুপুর পর্যন্ত ছিল। দুপুর তিনটার পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
যদি কেউ তার সন্ধান পান তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ (যোগাযোগ করুন ০১৯২২৭৯৭০৫৯) করার জন্য জন্য সবিনয় অনুরোধ করেছে নিখোঁজের পরিবার।