,

কুমিল্লা সদর দক্ষিণে এক পরিবারের ছয় জনসহ ৭ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2020
news-image

রকিবুল হাসান রকি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক পরিবারের ছয় জনসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার (২৭ মে) চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজার সংলগ্ন হেমজোরা মৈশান বাড়ির এক পরিবারের ছয় জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া পশ্চিম জোর কানন ইউনিয়নে এক জন করোনায় আক্রান্ত হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পযন্ত ২১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ১৯২ জনের। এখন পযন্ত করোনায় মোট আক্রান্ত ২৩ জন।