,

কুমিল্লা সদর দক্ষিণে গোয়ালগাঁও যুব সমাজকল্যাণ পরিষদের ১৯০ বিশিষ্ট কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
May 5, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোয়ালগাঁও গ্রামের যুব সমাজকে নিয়ে সামাজিক সংগঠন গোয়ালগাঁও যুব সমাজ কল্যাণ পরিষদের এর ১৯০ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় গোয়ালগাঁও আলোচনা সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হিসেবে কাজী নুর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহীম ফয়সালের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন খন্দকার রাহিদ, দপ্তর সম্পাদক ছায়েদুর রহমান তানিম, কোষাদক্ষ হিসেবে মাওলানা সাইফুল ইসলাম এর নাম করা হয়েছে। এ সময় ৬১ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কার্যকরী কমিটি, ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১১৩ জন সাধারণ সদস্য নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাবে সংগঠনটি ইনশাআল্লাহ। এছাড়া সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।