,

কুমিল্লা সদরে ৭২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 3, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরে ৭২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

৩ ফেব্রুয়ারি দ্পুুরে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার কোতয়ালি থানাধীন চাঁনপুর পূর্বপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাইন উদ্দিন @ শুক্কুর (৩২) ও মোঃ শরিফুল ইসলাম @ তানিম (২৫) এবং মোঃ রিয়াজ মোর্শেদ @ বিকিকে (৩১) আটক করে। এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।