,

কুমিল্লা সদরে ছেলে ধরা সন্দেহে মহিলাসহ তিনজনকে গণপিটুনি

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলার ছেলে ধরা সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল দশটায় উপজেলার আমড়াতলি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় নারীসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। গণপিটুনিতে আহতরা সবাই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলা (৫০) এবং দুইজন পুরুষ (দুজনের বয়স ৬০ বছর করে) ।

আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, রবিবার সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন। পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে মহিলাসহ ওই তিন বয়স্ক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে এবং গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এস আই তপন কুমার বাকচী জানান, ধুতিয়া দিঘীর পাড় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে।  ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয় । পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের জিজ্ঞাবাদের পর বিস্তারিত জানা যাবে।