,

কুমিল্লা সদরে পিস্তলসহ সন্ত্রাসী রাজু আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ৭.৬৫ সস পিস্তলসহ সন্ত্রাসী রাজু আহম্মেদকে (৩০) আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

৩০ মে রাত পৌণে ১২ টায় কোতয়ালী মডেল থানার ওসি  মুহাম্মদ সহিদুর রহমানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক (নি:) কাইসার হামিদ, এসআই (নি:) মফিজুল ইসলাম খাঁন, এসআই (নি:) শেখ মহিউদ্দিন শেখ, এএসআই (নি:) দেলোয়ার হোসেন, এএসআই (নি:) আরমান হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ সদরের কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর বাজারে খালেক ষ্টোর নামের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাজু আহম্মেদকে আটক করা হয়।

আটক হওয়া রাজু আহম্মেদ  বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের শফিউল্লাহ’র ছেলে।

এ ঘটনায়  কোতয়ালী মডেল থানায়  মামলা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।