,

কুমিল্লা সদরের কালিরবাজারে প্রবাসীর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর উপজেলার কালির বাজারে বিষপানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছে।

শনিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নের ধনুয়াখোলা ডিগ্রী কলেজ সংলগ্ন ভুইয়া বাড়ির মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের স্ত্রী রিমা আক্তার (২৭)।মৃত রিমা আক্তার ২ সন্তানের জননী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়,পরিবারিক কলহের জের ধরে শনিবার সন্ধ্যার পর নিজের ঘরে বিষ পান করে আত্নহত্যা করে গৃহবধূ রিমা আক্তার।প্রতিবেশীরা আরো জানান যে,দীর্ঘদিন যাবৎ শশুড়,শাশুড়ির সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল।

এ বিষয়ে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের আই সি মাহমুদ হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। বিষপানে আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি তবে কি কারনে কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। হত্যা না আত্মহত্যা এবিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।