কুমিল্লায় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার- ২০২৬ ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরীর সভাপতিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম ও মোঃ মোতাহের বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক, মোঃ আমির, আনোয়ার হোসেন চৌধুরি, উমর ফারুক, নুরজাহান আক্তার, ফাতেহা বিনতে বশির, মামুন মুন্সি, মাসুদ হোসাইনসহ আরো অনেকে।
এ সময় কুমিল্লা জেলা পর্যায়ে প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।