,

কুমিল্লার তিতাসে ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদককে জবাই করে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাসে হাজ্বী নবীর হোসেন নবী নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (২৪ মে) রবিবার সন্ধায় উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর কৈয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন (৬০) ওই গ্রামের মৃত তালেব আলীর ছেলে এবং জগতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।