,

কুমিল্লার বরুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক কনস্টেবলের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া থানায় কর্মরত কনস্টেবল মোঃ নজরুল ইসলাম (৫৫) শুক্রবার  ভোর ৫ টার দিকে তার বুকে ব্যথা অনুভব হলে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমেক হাসপাতালে স্থানান্তর করে।

পরে কুমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। বেলা ১১ টার দিকে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।