,

কুমিল্লার লাকসামে পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে পুকুর থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা বাড়ির পেছনের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন সাইমন ও আব্দুর রহমান সাইমন নামের স্কুলপড়ুয়া দুই ছাত্র পুকুরে গোসল করতে নামলে তাদের পায়ে গ্রেনেডটি খোঁচা লাগে তখন তারা এটিকে উপরে উঠিয়ে নিয়ে আসে।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে গ্রেনেডটি স্কুল পড়ুয়া ছাত্রদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গ্রেনেড উদ্ধারকারী নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ৭১ সালে যুদ্ধের সময়কার অব্যবহৃত এই গ্রেনেড।