,

কুমিল্লার বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় হামিম (১৮) নামের এক কিশোর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের তলাগ্রামে এই ঘটনা ঘটে। নিহত হামিম একই গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেয় হামিম।পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম সরকার বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।