,

কুমিল্লার সদর দক্ষিণে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2018
news-image

সালাহ উদ্দিন সোহেল /রকিবুল হাসান রকিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চোর সন্দেহে রুবেল হোসেন (২৫) নামের এক যুবককে গণপিটুনী দিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।এ সময় মোঃ রনি (২৪) নামের আরো এক যুবক আহত হয়।

শনিবার (১৪ এপ্রিল) ভোররাত আড়াইটার দিকে রতনপুর বাজারে এ হত্যাকান্ড ঘটে।

নিহত রুবেল হোসেন সদর দক্ষিণ উপজেলার ১ নং বিজয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার মিয়ার ছেলে। আহত মোঃ রনি একই ইউনিয়নের যাত্রাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানান, রতনপুর বাজারে রবি টাওয়ারে চুরি করতে গিয়ে গণপিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলে রুবেলের মৃত্যু হয়। আহত হয় তার সাথে থাকা মোঃ রণি নামের আরো এক যুবক।