,

কুমিল্লায় আধামণ গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 23, 2019
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদাদী বিওপি’র সদস্যরা ২৪ কেজী গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে।

 

থানা সূত্রে জানা যায়, উপজেলার সালদানদী বিজিবি’র নায়েক মোঃ খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স রবিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর ভাল্লক গ্রামের মধ্য দিয়ে একটি চটের বস্তা মাথায় নিয়ে বরুড়া উপজেলার বড় হাঙ্গিনা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ আবু হানিফ হেটে যাবার সময় তাকে সন্দেহ হলে গতিরোধ করে।

 

বস্তা তল্লাশী করে বস্তার ভিতর পলিথিনে মোড়ানো কয়েকেটি পেকেটের ভিতর থেকে ২৪ কেজী গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে। নায়েক খোরশেদ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে। থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সত্যতা নিশ্চিত করেছেন।