,

কুমিল্লায় কিস্তি পরিশোধে অক্ষম চা বিক্রেতার আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2020
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লা দাউদকান্দিতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কামাল হোসেন (৩৫) নামের এক চা বিক্রেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে নিজ দোকানে এ ঘটনা ঘটেছে। নিহত চা বিক্রেতা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ মঙ্গলবার (১৫ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ব্যুরো বাংলাদেশ, সিসিডি, বলাকা ও ব্রাকসহ ৫/৬টি এনজিও থেকে টাকা তুলে। ওই টাকার কিস্তি নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। আর দেনার দায়ে আগেই বসত বাড়ী বিক্রি করে দিয়েছে স্বামী। এখন ছোট ছোট দুই ছেলে এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই।

ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। আমি চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় অন্তর্ভূক্ত করতে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক রাজিব কুমার সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।