,

কুমিল্লায় শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসায় ১৪ ছাত্রকে পাগড়ি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় ১৪ জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লা মোগলটুলী শাহসুজা মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

তিনি হিফজুল কুরআন সম্পন্নকারীদের মাথায় পাগড়ী বেঁধে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহসুজা মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহসুজা মসজিদের পেশ ইমাম মুফতি খিজির আহমেদ কাসেমী, এডভোকেট আশরাফ উদ্দিন রহমত, শিক্ষক দেলোয়ার হোসেন, মাদ্রাসার তত্বাবধায়ক হাফেজ আবুল হাসেম, প্রকৌশলী আবুল কাশেম,সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী ও হাফেজ রেদোয়ান আহমেদ।

পাগড়ি প্রাপ্ত ১৪ জন ছাত্র হলেন, হাফেজ মোঃ ইরফান হোসেন আবির, হাফেজ মোঃ আহসানুল হক জোনায়েদ, হাফেজ মোঃ শাকিল আহমেদ, হাফেজ মোঃ হাসান আহমেদ জাহিদ, হাফেজ মোঃ মেহেদী হাসান, হাফেজ মোঃ মাকসুদুর রহমান, হাফেজ মোঃ সিহাব হোসেন আনাস, হাফেজ মোঃ নজরুল ইসলাম হামিম, হাফেজ মোঃ হোসাইন, হাফেজ মোঃ মহিম খন্দকার, হাফেজ মোঃ শেখ মোঃ ফয়সাল, হাফেজ মোঃ মজিবুর রহমান, হাফেজ মোঃ মিজানুর রহমান। পরে মাদ্রাসার সকল ছাত্রের মধ্যে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।