,

চাঁদপুরে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2026
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্ট্রিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও আমদানিকারকের স্টিকার না থাকা প্রসাধনী সামগ্রী বিক্রি করার অপরাধে চাঁদপুরে কসমেটিকস ওয়ার্ল্ড নামক এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালিত হয়।

চাঁদপুরে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রয়, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোন একাডেমিক যোগ্যতা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বকের ও বিভিন্ন পণ্য বিষয়ে পরামর্শ প্রদান করার অপরাধে উক্ত জরিমানা গুণতে হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান উক্ত জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। এবং প্রতিষ্ঠানটির কর্ণধার ছাদিউর রহমান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক সহায়তায় অভিযানকালে আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পাশাপাশি জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।