,

চান্দিনায় মোটরসাইকেল সিএনজি ও রিক্সার ত্রিমুখী সংঘর্ষে রিক্সাচালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
October 15, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোটরসাইকেল সিএনজি ও রিক্সার ত্রিমুখী সংঘর্ষে রিক্সাচালক আব্দুল খালেক (৫৮) নিহত হয়েছে।

নিহত রিক্সা চালক আব্দুল খালেক (৫৮) উপজেলার দেওকামতা গ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে বরকরই মগার পাড় গ্রামে রিক্সা চালানো অবস্থায় বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে ত্রিমুখী সংঘর্ষে রিক্সা চালক মারাত্বকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।