মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম প্রেস ক্লাব এর বৃক্ষরোপণ কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ সবুজ ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপন কর্মসূচি পালন করেছে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও স্থানীয় কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান মুহাঃ জহির, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, সদস্য আক্তারুজ্জামান মজুমদার, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মু. ফরিদুজ্জামান, স্কুলের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন মজুমদার ও মতলুবর রহমান প্রমুখ।