সাদাত জুট ইন্ডাস্ট্রিজ নির্বাচনে সেক্রেটারি পদে এনসিপির মামুন রশিদ নির্বাচিত
ওয়ার্কস এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: নং চট্ট-১৫৫ এর দ্বি-বার্ষিক নির্বাচনে, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপির শ্রমিক উইং এর জেলা সদস্য মোঃ মামুনুর রশীদ ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১২৫ ভোট পেয়েছেন।
এনসিপির নেতৃবৃন্দরা জানান, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পরামর্শে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিক ভাই ও বোনেরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন।
এনসিপির পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দরা।