,

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2018
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের আমানগন্ডায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত এছাক ভূঁইয়ার পুত্র।

শুক্রবার বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয় ইউপি মেম্বার মাহফুজ মজুমদার জানান, পিকআপ চালক রাসেল বৃহস্পতিবার বিকেলে পিকআপযোগে কুমিল্লা রওনা দেয়।

এসময় সামনে থাকা একটি লরি হঠ্যাৎ ব্রেক করলে সে নিয়ন্ত্রন হারিয়ে লরির পিছনে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা থেকে পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ব্যাক্তিগত জীবনে সে ০১ কন্যা সন্তানের জনক ছিল।