,

জঙ্গি প্রতিরোধে আমাদের সফলতা সারা বিশ্বে স্বীকৃত -ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2017
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জঙ্গি তৎপরতা একটা বৈশ্বিক বিষয়। জঙ্গি প্রতিরোধে আমাদের সফলতা সারা বিশ্বে স্বীকৃত ।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পরিদর্শনকালে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেছেন, জঙ্গি হামলা সারা পৃথিবীর সমস্যা। আমাদের দেশেও এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। শোলাকিয়া হামলা, হলি আর্টিসান হামলা হয়েছে। তবে আমরা সফলভাবে এসব মোকাবেলাও করেছি। এবারের ঈদে জঙ্গি হামলার আশংকা নেই এটা যেমন বলতে পারছি না, তেমনি আশংকা আছে এটাও বলতে পারছি না। যদিও আশংকা থাকেও আমাদের শক্তিশালি গোয়েন্দা সংস্থা আছে, আইনশৃংখলবাহিনী আছে । তাদের সেই সক্ষমতা আছে তা প্রতিরোধ করার।