,

টানা দশম বারের মত সেরা অফিসার ইন-চার্জ হয়েছেন মনজুর আলম

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা অফিসার ইন চার্জ হয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম। এনিয়ে বিগত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা দশম বারের মত সেরা ওসি নির্বাচিত হলেন মনজুর আলম।

সোমবার (২৩ অক্টোবর ) কুমিল্লা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেইন এর কাছ থেকে জেলার সেরা অফিসার ইন চার্জ এর ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা গ্রহণ করেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম।

সেপ্টেম্বর মাসে জেলাজুড়ে অস্ত্র, মাদক উদ্ধার এবং বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচনে সাফল্য অর্জনের প্রেক্ষিতে তিনি এ পুরষ্কার পান।

মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেন, অতিঃ পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন, ডিআইওয়ান মাহবুব মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ)আব্দুল্লাহ আল মামুন, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন প্রমুখ।