,

ঢাকায় যাত্রাবিরতি করবেন মাহমুদ আব্বাস

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2016

নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।mahmoud-abbas-ed

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসসহ তার সফরসঙ্গীরা যাত্রাবিরতি করবেন।’

তিনি বলেন, ‘মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা মূলত জর্ডান থেকে টোকিও যাবেন। তাদের বহনকারী বিমানটি জ্বালানি সংগ্রহের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’ এ সময়ে তারা বিমানবন্দরের বাইরে যাবেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন বলেও জানান আলমগীর হোসেন শিমুল।