,

তিতাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সাইফুল আলম মুরাদ

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2021
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম মুরাদ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তিতাস উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার ডাঃ আবদুল মান্নান মিয়া তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন

তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান বলেন, তফসিল অনুযায়ী ১১ নভেম্বর তিতাস উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম মুরাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অন্যান্য পদে নিয়ম অনুযায়ী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।