,

তিতাসে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শরীফুল ইসলামের পিতার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক জনকন্ঠ পত্রিকার সিনিয়র রির্পোটার সাংবাদিক মোঃ শরীফুল ইসলামের পিতা হাজী নজির আহমেদ নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে ফজর নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অংসখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বাদ যোহর তিতাস উপজেলার জিয়ারকান্দি মাতৃছায়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে জিয়ারকান্দি পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। হাজী নজির আহমেদের মৃত্যুতে দাউদকান্দি ও তিতাসের কর্মরত সাংবাদিক এবং আমরা সৃষ্টি সংগঠন তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।