,

কুমিল্লার আমতলী বিশ্বরোডের হাসান এন্টারপ্রাইজকে ১০ হাজার  টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2020
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় আমতলী বিশ্বরোড এর পাশে অবস্থিত মেসার্স হাসান এন্টার প্রাইজকে ১০ হাজার  টাকা জরিমানা করা হয় এবং লকডাউন অমান্য করে দোকান যেন আর খোলা না রাখা হয় সেজন্য সতর্ক করা হয়।

বৃহস্পতিবার ( ৭মে) বিকাল ৫ টায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা আজকের কুমিল্লাকে জানান,  রাজগঞ্জ  ও কান্দিরপাড় এলাকায় সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে সতর্ক করা হয়। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।