দাউদকান্দিতে যুবদলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দাউদকান্দি পৌর সদর হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মারুফ হোসেন বলেন, সামনে নভেম্বর মাসে তারেক রহমান দেশে আসবেন। কুমিল্লা উত্তর দক্ষিণে সমাবেশ করবেন। ওই সমাবেশে দাউদকান্দি টোলপ্লাজা হতে ব্যানার ফেস্টুন তোরনসহ লাখো লাখো মানুষের সমাবেশ ঘটানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। দেখাতে হবে দাউদকান্দি উপজেলায় বিএনপি ছাড়া আর কেউ নাই।
তিনি বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রযাত্রার প্রতীক। আর এদেশে বিএনপিই একমাত্র জনগণের শক্তি, জনগণের দল সেটি আবারো প্রমাণ করতে গণমিছিল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া, দাউদকান্দি যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব রোমান খন্দকার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সেলিম হাজারী, আহসান হাবিব হাসান, আরিফ খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দুস্থ্য ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন ড. খন্দকার মারুফ হোসেন।