,

দাউদকান্দিতে লরির চাপাঁয় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2017
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় লরির (লং ভেহিকেল) চাপাঁয় রোকন উদ্দিন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রিয়াজ।

শনিবার (১৬ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার  মেঘনা-গোমতী সেতুর পূর্বপাশে এ দুঘর্টনা ঘটে।

নিহত রোকন উদ্দিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হারুন উর রশিদের ছেলে।

আহত চালক রিয়াজ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরিটি আটকানো সম্ভব হয়নি।