,

দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2026
news-image

সাইফুল ইসলাম ফাহাদ:

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. ইসমাইল নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।