শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৭
news-image

মো.জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় পৃথক পৃথক ভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখা ও শ্রী শ্রী জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা , বর্ণাঢ্য র‌্যালী, প্রসাদ বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।


শ্রী শ্রী জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি বিকাশ কুমার দাস’র সভাপতিত্বে র‌্যালী ও আলোচনায় অংশ নেয় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলী’র সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন ব্রক্ষ, বিপ্লব পাল, তপন কুমার সাহা, জাগো হিন্দু পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি রিপন দত্ত, শ্রমৎ সাহা, আন্তর্জাতিক কৃষভাবনামৃত সংঘ(ইসকন) দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি সুমন সাহা, বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি পিন্টু ধর, ছাত্র যুব ঐক্য পরিষদ দেবিদ্বার শাখার সভাপতি অসীম, শারদাঞ্জলী ফোরাম দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি দেবরাজ, প্রনব দাস।
অপর দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র পাল ও সাধারন সম্পাদক মানিক চক্রবর্তী এর নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সাবেক সভাপতি ডাঃ সুকুমার চন্দ্র দে, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ বিমল দত্ত, অধ্যাপক ননী গোপাল শীব,অধ্যাপক শিমুল সাহা, অধ্যাপক বিৎজিত চন্দ্র দত্ত , জীবন সাহা,নারায়ন দাস, বাংলাদেশ সেবাশ্রম দেবিদ্বার উপজেলা সভাপতি সুনিল চন্দ্র পাল, বাবু নিরঞ্জন চন্দ্র দাস , অজয় চন্দ্র দাস প্রমুখ।