,

দ্বন্দ্ব ভুলে কুমিল্লায় মহানগর বিএনপি কমিটির পরিচিতি সভায় ইয়াছিন- আবু-টিপু

আজকের কুমিল্লা ডট কম :
September 17, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
অবশেষে দ্বন্দ্ব ভুলে এক প্লাটফর্মে দেখা গেল  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ।

মহানগর বিএনপির আহ্বায়ক কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)র কুমিল্লা মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

শনিবার  (১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ঝাউতলায় একটি পার্টি সেন্টারে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি জসিম উদ্দিন, মোঃ রাজিউর রহমান, আবদুর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ মজুমদার, আবদুল জলিল, মোঃ শহিদুল্লাহ রতন, এডভোকেট মোঃ হোসেনসহ নেতা-কর্মীবৃন্দ।