মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিতীয় বারের মত এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন ইমরান খান

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
দ্বিতীয় বারের মত এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন মাসুদ পারভেজ খান ইমরান। এফবিসিসিআইয়ের নির্বাচনে তিনি সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ প্যানেলের পরিচালক পদে নির্বাচনে প্রার্থী হন।
বৃহস্পতিবার (৪ মে) প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়াঁনোর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন মাসুদ পারভেজ খান ইমরান।
মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লার প্রবীণ ও বর্ষীয়াণ রাজনীতিবাদ অধ্যক্ষ আফজল খান এড. এর বড় ছেলে। মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি। এছাড়া মহানগর আ’লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এর আগে তিনি তিনি জেলা আ’লীগের সদস্য ছিলেন।