,

নাঙ্গলকোটে ধর্ষণ মামলার আসামি রিপন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2017
news-image

 

কামাল হোসেন জনি:

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামের ধর্ষণ মামলার আসামি রিপনকে(২৪) গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যে গত ১ লা আগষ্ট নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির উরুক চাইল গ্রামের এক মেয়েকে একই গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে ধর্ষণ করে। এই ব্যাপারে ধর্ষণকারির পিতা বাদি হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করে।

এই ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: আইয়ুব ও ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ এর নেতৃতে এস আই সোহেল সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে  বিকাল ৪ টায় তাকে উরুকচাইল এলাকা থেকে গ্রেফতার করে। ধর্ষিত মেয়েটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।