,

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের বিদায় সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
November 7, 2019
news-image

 

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরুড়া উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের উদ্যেগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বরুড়া উপজেলা পরিষদ কার্যালয়ে সংবর্ধনা  অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, বরুড়া উপজেলার চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি রেজাউল হক রেজু, বরুড়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিববৃন্দ।

এ সময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বরুড়া থানা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের বরুড়ায় কর্মরত সময়ের দায়ত্ব পালনের প্রশংসা করে।তার আগামির দিন গুলোর উজ্জ ভবিষৎ কামনা করেন।

গত ৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এত প্রজ্ঞাপনে কুমিল্লার বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক করে খাগড়াছড়িতে নিয়োগ দেওয়া হয়।
মাজহারুল ইসলাম ২০১৭ সালের ৪ নভেম্বর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।