,

চৌদ্দগ্রামে এনডিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2017
news-image

চৌদ্দগ্রাম সংবাদদাতা ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের (এনডিএম) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যায় পাশ^বর্তী ফেনী ও মিরেরশরাই থেকে আলোচনা সভা শেষ করে ফেরার পথে চৌদ্দগ্রাম উপজেলা যাত্রাবিরতীকালে (২৮ জুলাই) উপজেলার আইডিয়াল হোমিও ফাউন্ডেশনের হল রুমে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব স্বনামধন্য রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। কেন্দ্রীয় যুবনেতা বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক নুরুজ্জামান হীরা, ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবনেতা মিজানুর রহমান কপিল। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবনেতা ইসরাফিল মোল্লা, এমএ আলম, সাইফুল ইসলাম, মো ঃ রাহাত, মো ঃ ফাহিম প্রমুখ।