,

বরুড়ায় জঙ্গল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2020
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামের জঙ্গল থেকে মোঃ সেকান্দর আলী(৮৫) নামে এক বৃদ্ধার লাঁশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয়রা জঙ্গলে লাঁশ দেখতে পেয়ে একজন থেকে আরেক জন শুনতে পেয়ে কৌতুহলীরা মরদেহ দেখতে জঙ্গলে গিয়ে লাঁশ দেখে বরুড়া থানা পুলিশকে খবর দেয়।

নিহত সেকান্দর আলীর  উপজেলার পাশ্ববর্তী রনাইতলা গ্রামের বলে তার স্বজনরা জানায়।

বরুড়া থানা পুলিশের উপ -পরিদর্শক (এস আই) মিজানুর রহমান বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহের ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হবে । ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে”।