,

বরুড়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এলাকাবাসীর হাতে আটক জামাত নেতা

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়ায় পরকিয়া করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মাজহারুল ইসলাম (৪৫) নামে এক জামাত নেতাকে আটক করেছে এলাকাবাসী।

১৩ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলার লগ্নসার গ্রামের মাহবুব কারীর বাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় তাকে আটক করা হয়।

মাজহারুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের দারুল আকরাম একাডেমিতে শিক্ষকতা করেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বরুড়া থানার এস.আই. আলী মুর্তজা সঙ্গীয় ফোর্স নিয়ে উভয়কে বরুড়া থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।