,

বরুড়ায় মোবাইল কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম পূর্ব পাড়া (পাতুরিয়া পাড়া) এলাকায় গৌরবের ৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে যুব সমাজের উদ্যোগে মোবাইল কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

এতে কুমিল্লাস্থ বরুড়া ছাত্র-ছাত্রী সংসদের সাধরান সম্পাদক মাজহারুল ইসলাম রাজনের সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক অভিনেতা আজহারুল ইসলাম সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লাস্থ বরুড়া ছাত্র-ছাত্রী সংসদের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বরুড়া পৌরসভা ছাত্রদল নেতা ইমরান হোসেন মালালা, দেহ বিলাসের সত্বাধীকারী গাজী মোঃ পারভেজ, ঝলম ইউনিয়ন ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি সুমন সাহা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেন, শাহিন আহমেদ, আবুল কাসেম, সোহাগ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন খারাপ কাছ থেকে বিরত রাখে। বর্তমান সময়ে যুবকরা মাদকের সাথে জড়িয়ে পরেছে। তাদেরকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে খেলা-ধুলার কোন বিকল্প নেই এবং আপনার সন্তানদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে বলে বক্তারা মন্তব্য করেন।