,

বাঞ্ছারামপুরে ডেকে নিল একজন, ধর্ষণ করল ৬ জন

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ছয়জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- নূর মোহাম্মদ (১৯), মো. রুবেল (২৮), মো. পারভেজ (১৯), মো. হৃদয় (১৯) ও মো. শাওন (১৯)। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদের সঙ্গে ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিচয় ছিল।

সেই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর নূর মোহাম্মদ কৌশলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কানাইনগর গ্রামের একটি কবরস্থানের পাশে সবজি ক্ষেতে ধর্ষণ করে।

এ সময় সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা নূর মোহাম্মদের বাকি বন্ধুরা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির করে। একপর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে চিৎকার শুনতে পান। এ সময় ধর্ষণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরীর মায়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে ওই কিশোরীর মা থানায় মামলা করেছেন। বাকি আসামিকে ধরতে অভিযান চলছে।